মোঃ কামরুজ্জামান হেলাল স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলার ১৯২টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময়ের লক্ষ্যে পটুয়াখালীর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার। গতকাল সোমবার বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ পটুয়াখালীর পূজামণ্ডপ পরিদর্শন করেন।তিনি পূজামণ্ডপ পরিদর্শনকালে পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার আবু ইউসুফ, বিপিএম সেবা সহপটুয়াখালীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় কমিশনার পটুয়াখালী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় এবং পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। প্রসঙ্গত: এ সংবাদ এর সাথে সম্পৃক্ত ছবি সংগ্রহীত।
The post পটুয়াখালীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার appeared first on sokalerkhobor24.com.
