মৌলভীবাজার২৪ ডেস্ক : মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট “সিপিএম টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১৪)”এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ) সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সংসদ সদস্য এম নাসের রহমানের রাজনৈতিক সচিব আবদুল মুকিত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিপিএম-এর সভাপতি ফায়েজ-উর রহমান সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানী ইমরান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমে, ইসহাক আহমেদ চৌধুরী মামুন, শাহরিয়ার মোস্তফা তানিম, রেজাউল করিম রেজা, নিয়াজ খান ও জাহেদ আহমেদ চৌধুরী।
উদ্বোধনী ম্যাচে অংশ নেন শেরপুর ক্লাব ও সরকারবাজার এক্সপ্রেস।

