নাটোর সদর উপজেলার নিচাবাজারের নুর ক্লথ স্টোরে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। নাটোর সদর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ব্যাগ থেকে ল্যাপটপ ও ক্যামেরা চুরির পাঁচ দিন পর ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অন্তর নামে এক দোকানকর্মীকে আটক করা হয়েছে।
আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার নিচাবাজারের নুর ক্লথ স্টোরে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। নাটোর সদর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার বিকাল ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন ক্রিল ল্যান্ডার উইবার। এ সময় এক যুবকও তার সঙ্গে নামেন। পরে স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে ব্যাগ রেখে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর দেখতে পাননি। পরে স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
