দশমিনায় ঐতিহ্যবাহী নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে প্রতি বছরের মতো এ বছরও আনন্দঘন পরিবেশে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মনোমুগ্ধকর ও উৎসবমুখর এ নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইউএনও হাসান মাহমুদ মৃধা। বিশেষ অতিথি ছিলেন ওসি আতিকুল ইসলাম ও বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু। দুর্গা মন্দিরের সভাপতি শুভময় কবিরাজের সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার আহমেদ। এবারের প্রতিযোগিতায় মোট ৯টি দল অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় প্রথম ‘বাংলার তরী’ ও দ্বিতীয় স্থান অধিকার করেছে গোলখালীর সোনার তরী’ নৌকাটি। এ আয়োজনের স্পন্সর ছিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মৃধা, ব্যবসায়ী জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল বশার।