সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের চাপে মর্মান্তিক মৃত্যু হয়েছে বৈদ্যবাটির ২৬ বছরের নার্স শ্রীপর্ণা পোদ্দারের। মায়ের জন্য হোস্টেলের ঘরে বসে বেনারসের সন্ধ্যা আরতির ছবি আঁকছিলেন তিনি, ভেবেছিলেন বাড়ি ফিরে মাকে সারপ্রাইজ দেবেন। কিন্তু সেই উপহার আর দেওয়া হলো না। মেয়ে আর কোনও দিন ফিরবে না— এই সত্যিটা মেনে নিতে পারছে না মা স্বপ্নাদেবী, মেনে নিতে পারছে না বাড়ির পোষ্য পপিও। গত চার দিন ধরে মুখে খাবার তোলেনি অবলা জীবটি, একদৃষ্টিতে চেয়ে রয়েছে দরজার দিকে। উৎসবের আলো নিভে যাওয়ার পরে এক শোকস্তব্ধ পরিবারের হৃদয়বিদারক বাস্তব।