কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পর ডোপ টেস্ট করা হয় এবং আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ডোপ টেস্টের পর তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শোমসপুর গ্রামের মৃত আবু সালাম শেখের ছেলে মো. মিজানুর রহমান লিটন (৪০), মৃত হামিদুল শেখের ছেলে মো. জনি শেখ (৪২) এবং রঘুনাথপুর গ্রামের মো. হালিম শেখের ছেলে মো. আলম (৩৫)। তাঁরা সবাই কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের ডোপ টেস্ট করা হয়। পরে কুষ্টিয়ার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
