ছিটকে গেলেন ম্যাট হেনরি।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
ভারতের বিরুদ্ধে বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না ম্যাট হেনরি। পায়ের পেশিতে টান ধরায় দেশে থেকেই একদিনের সিরিজ়ের প্রস্তুতি নেবেন তিনি। বোলারদের কাজের চাপ সামলাতে দলে একাধিক বদল আনছে নিউ জ়িল্যান্ড। তৃতীয় ম্যাচে থাকছেন না লকি ফার্গুসন। শেষ দুই ম্যাচে খেলবেন না কাইল জেমিসন। তাঁর বদলে দলে যোগ দেবেন ব্লেয়ার টিকনার ও জশ ক্লার্কসন। পাঁচ ম্যাচের সিরিজ়ে ভারত ২-০ এগিয়ে।