স্টাফ রিপোর্টার: কমরেড আবু সাহিদ, কমরেড সিরাজুর রহমান খান, কমরেড মনিরুজ্জামান মনির, কমরেড গোলাম রসূল বাবলু, কমরেড আকবর আলী লালু, কমরেড সাগর ও কমরেড আরিয়ানের মৃত্যুতে রোববার বিকেল ৫টার সময় ঘোড়ামারা রাজশাহী সাংস্কৃতিক সংঘে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড লিয়াকত আলী লিকু।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনিরউদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মহানগর কমিটির সদস্য আবদুল খালেক বকুল, আলমগীর হোসেন আলম, ইসমাইল হোসেন, চন্দ্রিমা থানার পার্টি সভাপতি সাহিদ হোসেন শিশির, শাহ মখদুম থানার সভাপতি কমরেড রেজা, বোয়ালিয়া পশ্চিমে সাধারণ সম্পাদক শাহিন শেখ, সাবেক যুবনেতা পরশ, জহিরুল ও পুলক।
সভায় প্রয়াত ৭ জন কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রাজনৈতিক জীবনের বিভিন্ন আন্দোলন সংগ্রামের স্মৃতিচারণ করা হয়।
The post ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতাদের স্মরণে শোকসভা appeared first on সোনালী সংবাদ.
