কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিল আফরোজা আব্বাসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মো. রমজান আলী।
এ ছাড়া এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আজকের নতুন শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁরা জাতিকে নতুন আঙ্গিকে গড়ে তুলবে। নতুন দেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে দেশকে সুন্দর ও সুখময় করে তুলবে বলে তিনি বিশ্বাস করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, মুসলেহ উদ্দিন আহমেদ মাখন, সাবেক উপজেলা ছাত্রনেতা শেখ রাফিদ রহমানসহ ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
