সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলা জামায়াতের আয়োজনে ইসলামিক সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দীন। সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এড. নুরুল আলম, তারবিয়াত সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অফিস ও প্রচার সেক্রেটারি মো. নুরুল ইসলাম, ছাতক উপজেলা আমীর আকবর আলী, শাল্লা আমীর হাফিজ নুরুল আলম সিদ্দিকী, জামালগঞ্জ উপজেলা আমীর মো. হাবিবুর রহমান, পৌর আমীর আব্দুস সাত্তার মো. মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সুনামগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করার জন্য জোর দেওয়া হয়। প্রাথমিকভাবে ৬২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অচিরেই বাকি ইউনিয়নগুলোতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।
