স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিএসসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় অবস্থানকালে গত ১০/১০/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২০:১৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ভাদুঘর খাদেমপাড়া সাকিনস্থ জনৈক জুয়েল মিয়ার চায়ের দোকানের ভিতর কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর আভিযানিক দলটি দ্রুত আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ০৫ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দলের সদস্যরা তাদেরকে আটক করেন। পরবর্তীতে তাদের হেফাজত হতে অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি- ১। মোঃ জুয়েল মিয়া (৩৬), পিতা- আক্তার মিয়া, ২। মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা- মৃত-আব্দুল গণি, ৩। মোঃ রতন মিয়া (৪০), পিতা- মৃত-সাঈদ মিয়া, ৪। পল্টু সরকার (২৬), পিতা- বিষু চন্দ্র সরকার, ৫। মোঃ দেওয়ান মিয়া (৩৩), পিতা- মোস্ত মিয়া, সর্বসাং- ভাদুঘর, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে CREX, CricketGuru, 9wickets, MelBet, Ges ONECricket অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলতে উৎসাহিত করত এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের নিকট প্রেরণ করত।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
The post এসআরবি-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক appeared first on Dhaka Protidin.
