মাইজভান্ডারি ত্বরিকার মহান প্রবর্তক হজরত গাউছুল আজম শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.)-এর দ্বিশত বেলাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে দরবার জিয়ারত ও মাইজভান্ডারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খোলাফায়ে গাউছুল আজম মাইজভান্ডারি (ক.)-এর একটি কাফেলা উপজেলার ঐতিহ্যবাহী চরণদ্বীপ ও হাওলা দরবার শরিফ জিয়ারত করে।
শনিবার দুপুরে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় হাওলা দরবার শরিফে জিয়ারত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমুল কদ্দুস আকবরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারির সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ ডা. হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি।
এ সময় গাউছে হাওলাপুরী, আমির ভান্ডার, চরণদ্বীপ, আহল্লা, ফরহাদাবাদ, সাতগাছিয়া, সাতবাড়িয়া হাফেজ নগর, কাঞ্চন নগর রাহমানিয়া, ইয়াকুব ভান্ডার, হালিশহর রেজিভিয়া ও আমিন ভান্ডার দরবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মাওলানা ইউসুফ আলী শাহ (র.)-এর আওলাদ, বিভিন্ন দরবারের খোলাফা ও আশেকানরা অংশ নেন।
এর আগে কাফেলাটি চরণদ্বীপ দরবার শরিফে গাউছুল আজম মাইজভান্ডারির প্রথম ও প্রধান খলিফা আয়নায়ে গাউছুল আজম হজরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.)-এর মাজার শরিফ জিয়ারত করে।
পরে চরণদ্বীপ দরবার শরিফের আওলাদদের যৌথ উদ্যোগে দরবারের শাহী ময়দানে মাইজভান্ডারি মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি (ম.)।
মাহফিলে সভাপতিত্ব করেন চরণদ্বীপ দরবার শরিফের সাজ্জাদানশীন আলহাজ শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শাহজাদা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী।
এ সময় চরণদ্বীপ দরবার শরিফের আওলাদ শাহজাদা শেখ আবু মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা শেখ মুহাম্মদ ফারুক মিয়া (ফারুক), শাহজাদা মুহাম্মদ নুরুল হুদা ফারুকী (আকিব), সাতগাছিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন নুরুল আতাহার বিল্লাহ কানুন সুলতানপুরী, ফরহাদাবাদ দরবার শরিফের সাজ্জাদানশীন মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, হাওলা দরবার শরিফের আওলাদ মনিরুল কুদ্দুস আকবরী, শাহজাদা মুহাম্মদ মনসুর উল্লাহ সুলতানপুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছের ও ডা. মেজবাহ উদ্দিন শওকতসহ বিভিন্ন দরবারের আওলাদ, প্রতিনিধি ও আশেকানরা উপস্থিত ছিলেন।
The post বোয়ালখালীর দরবার জিয়ারতে গাউছুল আজম মাইজভান্ডারি কাফেলা appeared first on বাংলাধারা.
