
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে ঘিওর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে র্যালি, আলোচনা সভা এবং অগ্নি নিবারনসহ বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শণ করা হয়েছে।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা আক্তার, প্রকৌশলী মোহাম্মদ আলী, ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা শাহীন আলম, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভ’ইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা শাহীন আলম প্রমুখ।
শেষে ঘিওর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নি নিবারনসহ বিভিন্ন ধরনের মহরা প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে স্কুল, কলেজের শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
