বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
জিএম কাদের বাস ভবনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাপার বিক্ষোভ
- আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী জিএম কাদের বাস ভবনে হামলার প্রতিবাদে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টিও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের শিরিষতলা থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবীস্ট্যান্ট মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে এবং জেলা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শিবলী খায়েরের পরিচালায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য জেলা জাপার সহ-সভাপতি তাজউদ্দিন আহমেদ বাবুল, সহ-সভাপতি কাজাল আহমেদ, নবীগঞ্জ উপজেলা সভাপতি শাহ ফরিদ, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক মুহিত আহমেদ চৌধুরী-সিনিয়র সহ-সভাপতি আবুল হাসিম, নবীগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, নিয়ামুল করিম অপু, জাপা নেতা ছায়েদ মিয়া, সালাম মিয়া, ওয়াহিদ মিয়া, ফরিদ মিয়া, জেলা যুবসংহতির নেতা পল্লীবন্ধু ফরিদ, আজাদ মিয়া, রিপন মিয়া, শাহাব উদ্দিন, কামরুল ইসলাম, জিতু মিয়া, হবিবুর রহমান হবিব, নাজির মিয়া, শাকিল মিয়া, ফুল মিয়া, ইমন মিয়া, ফয়জুল হক, দুলাল মিয়া, ইছাক মিয়া, ফতেহ আলম, শহীদ মিয়া প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন। সভায় বক্তারা বলেন-এদেশের উন্নয়নে জাতীয় পার্টির উল্লেখ্য যোগ্য ভূমিকা রয়েছে। জাতীয় পার্টি বাদ দিয়ে দেশে রাজনীতি হবে না। ইউনূছ এর শাসনে আমলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে পার্টি অফিস হামলা চালিয়ে দফায় দফায় ভাংচুর করা হয়েছে। নির্বাচনেও ইউনূস জাতীয় পার্টিকে পরিকল্পিত হারিয়েছে। বর্তমান সরকারের আমলেও জাতীয় পার্টিকে স্বাধীন ভাবে রাজনীতি করতে পারছে না। জাতীয় কর্মসূচিগুলো সকল বাধা দি”েছ। শুধু তাই নয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। কিন্তু হামলা-মামলা করে জাতীয় পার্টিকে দমন করা যাবে না। জাতীয় পার্টির নেতাকর্মীরা সারাদেশে আরো জাগ্রত হবে এবং তারা অন্যায়ের প্রতিবাদ করবে। বক্তারা জিএম কাদেরের বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


