মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফিরিয়ে আনা, দাফন-কাফন, আহতদের উন্নত চিকিৎসা এবং শহীদ ও আহতদের পরিবারের আর্থিক সহযোগিতার বিষয়ে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা; এ সময় মন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফিরিয়ে আনা, দাফন-কাফন, আহতদের সুচিকিৎসা এবং শহীদ ও আহতদের পরিবারের আর্থিক সহযোগিতার বিষয়ে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। এ সময় মন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুর (রহ.)-এর খলিফা মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি সাইফুল ইসলাম মাদানী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মাহিউদ্দিন ও মাওলানা ইয়ামিন হুসাইন আজমী।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফিরিয়ে আনা, দাফন-কাফনের ব্যবস্থা, আহতদের উন্নত চিকিৎসা এবং শহীদ ও আহতদের পরিবারের আর্থিক সহযোগিতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। জবাবে ধর্মমন্ত্রী এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
