
এই সময়
Published on
:
1 min read
বিক্ষোভ সামাল দিতে দেশ জুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করেছিল ফ্রান্সের সরকার। প্যারিসের বেশির ভাগ মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল। তবু রাজপথে আছড়ে পড়ে বিক্ষোভ-সুনামি। শিক্ষাব্যবস্থায় চরম অব্যবস্থা, তহবিলে ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে শনিবার ফের জনবিক্ষোভে উত্তাল ফ্রান্স। শুধু প্যারিসের রাস্তাতেই নামল লক্ষাধিক জনতা। যার একটা বড় অংশ আবার জেন জ়ি!
