পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী সদর থানার চৌরাস্তা মির্জাগঞ্জ রোড এলাকায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। তিনি দেশের চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, "বর্তমান পরিস্থিতিতে জাতির সামগ্রিক উন্নয়নে নৈতিকতা, আদর্শ ও ঐক্যের কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. খোকন তালুকদার এবং জেলা নারী নেত্রী জিউন্নাহার পলি প্রমুখ।
আলোচনা সভায় দেশের চলমান সংকট মোকাবিলা এবং জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
