জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবিরা সুলতানা মুন্নী যশোর-১ ও যশোর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য (আসন-১৪), কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কলেজের সভাপতি এস এম রুহুল কুদ্দুছ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজের সহকারী অধ্যাপক এস এম আমিরুল ইসলাম, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মীর আফরোজ মনা, সাবেক উপজেলা যুবদল সদস্য এস এম মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আইয়ুব হোসেন এবং বাঁকড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানহা আক্তার মিম। পবিত্র গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী কন্যা রানী পাল।
এ সময় উপজেলা ও বাঁকড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষাজীবনে স্বাগত জানানো হয়। নতুন পরিবেশে পড়াশোনার প্রতি আগ্রহী হওয়া, আত্মবিশ্বাস অর্জন এবং ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

