গাজীপুরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার জেলার কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।
The post গাজীপুরে আবারও আগুন appeared first on ভোরের চেতনা.
