পাটকেলঘাটা যাত্রী সেজে আসামী ধরল পুলিশ
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
- আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ যাত্রী সেজে আসামীকে ফোন করে ডেকে এনে গতকাল রাত ৮টার দিকে ইউনিয়ন ভূমি অফিসের মোড় থেকে আব্দুর রশিদ মালি (৪০) নামের এক ভ্যান চালক কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানাগেছে, বকশিয়া গ্রামের ওয়াকের আলী মালীর ছেলে ভ্যান চালক আব্দুর রশিদ মালী দীর্ঘদিন কোর্টে হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট হয়ে যায়। পাটকেলঘাটা থানা পুলিশ আসামী রশিদকে তার বাড়ীতে না পেয়ে পরিবারের নিকট থেকে ফোন নাম্বার ম্যানেজ করে। গতকাল রাত ৮টার দিকে পুলিশ যাত্রী সেজে আসামী রশিদ ঢালীর নিকট ফোন দিয়ে বলেন, আমরা আত্মীয়ের বাড়ীতে যাবো আপনি ভূমি অফিস মোড়ে আসুন। পুলিশের ফাঁদে পড়ে আসামী পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের সামনে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেনের কাছে জানতে চাইলে বলেন, আব্দুর রশিদ মালী ওয়ারেন্ট ভুক্ত আসামী। গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

