কোনো বিবৃতি গ্রহণ না করেই বৈঠক শেষ করেছেন জি-২০ অর্থমন্ত্রীরা
বিশ্বের প্রধান ২০টি দেশের জোট বা জি-২০-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বৃহস্পতিবার ব্যাংককে তাদের বৈঠক শেষ করেছেন।
তারা কোনো যৌথ বিবৃতি গ্রহণ না করেই আলোচনা শেষ করেছেন।
অংশগ্রহণকারীরা মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান সুদের হারের কারণে বিশ্ব অর্থনীতির পতনের ঝুঁকিতে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চমূল্যের মতো বিষয়গুলো তাদের উদ্বেগের মূল কারণ।
তারা আরও উল্লেখ করেছেন যে, অত্যাধুনিক এআই মডেলগুলোর অপব্যবহার হলে তা আর্থিক ব্যবস্থার ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জাপানের অর্থমন্ত্রী কাতাইয়ামা সাৎসুকি ওই বৈঠকে অংশ নেন।
তিনি জি-২০-এর এই মত পুনর্ব্যক্ত করেছেন যে মুদ্রা বাজারের অতিরিক্ত ওঠানামা অর্থনীতিকে বিরূপভাবে প্রভাবিত করবে।