দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৭ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৬৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৬ জন। এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মোট ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, এ সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টার এসব তথ্য ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সংগ্রহ করা হয়েছে।
The post ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু appeared first on ভোরের চেতনা.
