কদিন আগে বলিউডের অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে যে গুলি ছোড়া হয়, সেই হামলা হওয়ার কথা ছিল তারকা অভিনেতা সালমান খানের উপর। তবে ‘ভাইজান’ খ্যাত অভিনেতার 'জোরালো নিরাপত্তা ব্যবস্থার' কারণে, পরিকল্পনা বদলে ফেলেন হামলাকারীরা।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নির্দেশেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। আর হামলার উদ্দেশ্য হল ‘আতঙ্ক’ তৈরি করা। টাইগারকে লক্ষ্য করে গুলি করার দায় আগেই স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই।
এনডিটিভি এবং দ্য ওয়াল বলছে, টাইগারদের হামলার ঘটনায় গ্রেপ্তারদের জেরায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। তাতে তদন্ত নিয়েছে নতুন মোড়।
হামলাকারীরা শুরুতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাড়িটি রেকি করে।
তারা বাড়ির বাইরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখে পরিকল্পনাটি বাতিল করে দেয়। বাধ্য হয়েই হামলাকারীরা কম নিরাপত্তায় থাকা অন্য কোনো তারকাকে নিশানা করার নির্দেশ পায় এবং শেষ পর্যন্ত বলিউডের অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সালমানের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। মুম্বাই পুলিশের পাশাপাশি খানের সুরক্ষার জন্য বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছে।
সালমান খানের জন্য মোতায়েন করা নিরাপত্তাকর্মীদের অত্যাধুনিক সাবমেশিনগান, বিশেষ করে জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান হেক্লার অ্যান্ড কচ-এর তৈরি এমপি৫ এসডি৬ দিয়ে সজ্জিত করা হয়েছে। হামলাকারীরা সালমান ছাড়াও অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং আমির খানসহ বেশ কয়েকজন তারকার বাড়িও আগে থেকেই রেকি করেছিল।
যারা তুলনামূলক কম নিরাপত্তায় থাকেন, তাদেরই সহজ নিশানা হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। এই হামলার জন্য অভিযুক্তদের সঙ্গে পরিকল্পনাকারীদের দেড় লাখ রুপি দফারফা দেওয়া হয়েছিল বলেও দাবি পুলিশের।
ডিসি/আপ্র/২১/১০/২০২৬
