মেহেরপুরে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অক্টোবর ২৫, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
মেহেরপুর নিউজ:
দেশবিরোধী ষড়যন্ত্র ও সরকারকে ব্যর্থ করে দেওয়ার তৎপরতা রুখতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মেহেরপুরের পন্ডেরঘাট এলাকায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
সমাবেশ শেষে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পন্ডেরঘাট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির এবং মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান প্রমুখ।
