মুক্তধারা
উৎসব ১৪৩৩
কবিতা
ঘটল কী যে
সুখেন্দু মজুমদার
১৮ অক্টোবর ২০২৬
৪র্থ বর্ষ
হরেক মজায় দিন কেটে যায়
করছি নাচানাচি,
পাড়ায় পাড়ায় আমরা কেমন
অসুর নিয়ে আছি।
বাদামতলায় হাজার মানুষ
ভিড় করেছে তাই,
একটা অসুর করছে লড়াই
কার যেন সে ভাই!
পাই বা না পাই খুঁজছি সবাই
খবর গেল রটে,
ক'জন অসুর মারলে তবেই
মুড়োবে সেই নটে।
ঘটল কী যে,নেই জানা তাও-
ছুট লাগিয়ে কারা,
পিষে মারল অসুর তো নয়
আমরা স্বজনহারা।
