নিজস্ব চিত্র এই সময়
Published on
:
1 min read
Big Breaking: নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে গেট টপকে ঢুকে বিক্ষোভ দেখানোর অভিযোগে মঙ্গলবারই CJP-র নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে আটক করেছিল দিল্লি পুলিশ। বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। দিল্লি পুলিশ জানিয়েছে তিন CJP নেতাকে ‘Preventive Arrest’ করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে প্রবেশ, সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
