আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার রাতে উপজেলার ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা।এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের
সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে মো. তুহিন মৃধা পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শন কালে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। প্রতিটি পূজামন্ডপে আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও
পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উৎসবের এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। পূজামন্ডপ পরিদর্শনকালে উপজেলা স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
The post আমতলীতে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের পূজা মন্ডপ পরিদর্শন appeared first on sokalerkhobor24.com.
