বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন এনসিপির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, ৩ জন যুবক কার্যালয়ে তেল বা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং অপর একজন পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। রাতের আঁধার থাকায় তাদের মুখমণ্ডল স্পষ্ট বোঝা যায়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বগুড়া জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। আমরা সকালে এসে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন

সুলতান মাহমুদ আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এছাড়া অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই দলকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। তবে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে কারও নাম বলা মুশকিল। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেজে/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
