সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার ১৬টির বেশি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে ইশরাক হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি সরকার কাজ করছে।
এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং উৎসব নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন করা মন্দিরগুলোর মধ্যে শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ বিগ্রহ পূজামণ্ডপ উল্লেখযোগ্য।
