নাটোরের নলডাঙ্গার শাখাড়িপাড়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় নলডাঙ্গা উপজেলার শাখাড়িপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: শাখাড়িপাড়ার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪), একই গ্রামের মৃত ওবায়েদের ছেলে মোঃ রাজু আহমেদ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাসান মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন তিনি বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
