চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১৩ অক্টোবর রাত ১০টা থেকে ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।... বিস্তারিত
