২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করে রায় দেন। এবার তাকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া কিংবা পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্বে থাকবেন।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬’ -এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানি ও অন্যান্য ভাতা পাবেন তিনি।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন।