গুগল এআই স্টুডিওর সাহায্যে প্রোগ্রামিং ছাড়াই বিনামূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়। তবে এতদিন তৈরি করা অ্যাপ সরাসরি ফোনে ইনস্টল করতে কম্পিউটারের সঙ্গে ইউএসবি সংযোগ স্থাপন এবং ইউএসবি ডিবাগিং চালু করার মতো কিছু কারিগরি ধাপ অনুসরণ করতে হতো। এ সমস্যা সমাধানে গুগল প্লেতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এটি চালুর ফলে গুগল এআই স্টুডিওর সাহায্যে তৈরি অ্যাপ গুগল প্লের মাধ্যমে নিজের ফোনে চালু করা যাবে।
