Published on
:
1 min read
আধুনিক ফিচারও থাকবে আবার প্রতিদিন ব্যবহার করতে গিয়ে কোনও সমস্যাও হবে না, বর্তমান যুগের ক্রেতারা খুঁজছেন এমনই কোনও গাড়ি। আধুনিক যুগের ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখেই ভারতের বাজারে Citroen তাদের নতুন হ্যাচব্যাক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা করছে। Citroen 2 CV নামে ওই হ্যাচব্যাক লঞ্চ করার পাশাপাশি একই ব্র্যান্ডনেমে একটি পিকআপ ট্রাকও লঞ্চ করতে চলেছে সংস্থা।
১৯৪৮ সালে প্রথম বিশ্বের গাড়ির বাজারে লঞ্চ হয়েছিল Citroen 2 CV। সাধ্যের মধ্যে দাম এবং সহজে পরিচালনা করার সুবিধার কারণে গাড়িটি সে সময়ে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। পরবর্তীকালে গাড়িটি বাজার থেকে তুলে নেওয়া হলেও ২০২৬ সালের ‘প্যারিস মোটর শো’-তে প্রথম Citroen তাদের 2 CV গাড়িটির একটি নতুন কনসেপ্ট ভার্সন প্রদর্শন করে Citroen। সেই ডিজ়াইন এবং কনসেপ্টের উপরে ভিত্তি করেই গাড়িটির প্রোডাকশন মডেল তৈরি করা হতে পারে।
কী কী থাকতে পারে?
প্যারিসের প্রদর্শনীতে যে মডেলটি দেখানো হয়েছিল, তার কেবিনটি আকারে বেশ বড় এবং চওড়া ছিল। এর পাশাপাশি, বড় আরামদায়ক সিট ছিল কেবিনে। পাশাপাশি, ৮ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে এবং Removable স্টোরেজ বাস্কেট ছিল কেবিনের মধ্যে। এ ছাড়াও, ডিটাচেবল Radio Speaker এবং খুব সাধারণ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ছিল গাড়ির মধ্যে। নতুন Production মডেলে এই সমস্ত ফিচার থাকতে পারে বলেই অনুমান।
গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিক চালিত হবে বলেই জানিয়েছে Citroen। তবে, গাড়িতে কত ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, রেঞ্জ কত হবে, চার্জিং স্পিড এবং রেঞ্জ কত হবে, তা স্পষ্ট জানায়নি সংস্থা।
কবে লঞ্চ হতে পারে?
ভারতের বাজারে এই গাড়িদু’টি কবে লঞ্চ হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে, ইউরোপে তৈরি হয়ে সরাসরি দেশের বাজারে বিক্রি করা হবে বলেই জানা গিয়েছে। ইউরোপের বাজারে গাড়িটির দাম ১৫,০০০ পাউন্ড ধার্য করেছে সংস্থা। সেই রেটেই বিক্রি হলে এ দেশে গাড়িটির দাম হতে পারে ১৬ লক্ষ টাকা।
