বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন
মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ৩০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
Share
সভাপতি সুমন, সম্পাদক মান্নান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকে ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী পেয়েছেন ৫৩ ভোট।
শনিবার (২৪ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সুমন। এ ছাড়া সহ-সভাপতি পদে গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক পদে ফইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম, অর্থ সম্পাদক পদে আতাউর রহমান এবং কার্যকরী সদস্য পদে ফারাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা (উপ-সহকারি কৃষি কর্মকর্তা) সাদেকুল ইসলাম (উপ-সহকারি কৃষি কর্মকর্তা) বলেন,সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ভোট ২৪১ মোট ভোটার ২৬৮টি। এপ্রসঙ্গে প্রধান নির্বাচন কর্মকর্তা মহশিন আলী বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নির্বাচন শেষ হয়েছে , কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃৎখলা বাহীনি তৎপর ছিল।
আপনার মতামত লিখুন :
More News Of This Category

