সংবাদ · অর্থনীতি
ওয়ান ব্যাংকে চাকরি, বেতন ৪০ হাজার টাকা
১৩/১০/২০২৬

নতুন স্নাতকদের
ব্যাংকিং পেশায়
প্রবেশের সুযোগ
দিচ্ছে ওয়ান
ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)
পদে জনবল
নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে। এ পদে অভিজ্ঞ প্রার্থীদের
পাশাপাশি নতুন
স্নাতকরাও আবেদন করতে পারবেন।
নারী ও
পুরুষ উভয়ের
জন্য উন্মুক্ত
এ নিয়োগে
অনলাইনে আবেদন
করা যাবে
১৭ অক্টোবর
পর্যন্ত।নিয়োগের
সংক্ষিপ্ত তথ্য·
প্রতিষ্ঠান: ওয়ান ব্যাংক
পিএলসি·
পদের নাম: ট্রেইনি অফিসার
(ক্যাশ/জিবি/অন্যান্য)·
পদসংখ্যা: নির্ধারিত নয়·
প্রার্থীর ধরন: নারী ও
পুরুষ·
বয়সসীমা: সর্বোচ্চ ৩২
বছর·
আবেদনের মাধ্যম: অনলাইন·
আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবরশিক্ষাগত
যোগ্যতাআবেদনকারীদের ইউজিসি অনুমোদিত যেকোনো সরকারি
বা বেসরকারি
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর
ডিগ্রি থাকতে
হবে।ফলাফলের ক্ষেত্রে শর্তগুলো হলো:·
স্নাতক ও স্নাতকোত্তর
পর্যায়ে সিজিপিএ
৪-এর
মধ্যে কমপক্ষে
২.৫০।·
এসএসসি ও এইচএসসি
বা সমমানের
পরীক্ষায় জিপিএ
৫-এর
মধ্যে ন্যূনতম
৩.০০।অভিজ্ঞতা
ও অন্যান্য দক্ষতাব্যাংকিং খাতে এক থেকে দুই
বছরের অভিজ্ঞতা
থাকলে তা
অতিরিক্ত যোগ্যতা
হিসেবে বিবেচিত
হবে। তবে
অভিজ্ঞতা না
থাকলেও নতুন
স্নাতকদের আবেদন করতে উৎসাহিত
করা হয়েছে।এ ছাড়া
প্রার্থীদের থাকতে হবে:·
বাংলা ও ইংরেজি
ভাষায় ভালো
দক্ষতা।·
কম্পিউটার
পরিচালনা এবং
এমএস অফিস
ব্যবহারের জ্ঞান।·
কাজের উৎপাদনশীলতা
ও সৃজনশীলতা
বাড়াতে কৃত্রিম
বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল
ব্যবহারের দক্ষতা। এ ক্ষেত্রে পারদর্শী
প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।কর্মস্থল
ও পদোন্নতির সুযোগনির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখায়
ক্যাশ বা
জেনারেল ব্যাংকিং
বিভাগে কাজ
করতে হতে
পারে। এ
ছাড়া ব্যাংকের
করপোরেট প্রধান
কার্যালয়ের বিভিন্ন বিভাগেও পদায়ন করা
হতে পারে।প্রথমে এক বছরের প্রবেশনকাল থাকবে।
এ সময়ে
কাজের মূল্যায়নে
সন্তোষজনক ফল করলে পারফরম্যান্সের ভিত্তিতে
প্রার্থীকে অফিসার গ্রেড-১ পদে
স্থায়ী করা
হতে পারে।বেতন ও সুযোগ-সুবিধানিয়োগের বিভিন্ন পর্যায়ে বেতন নির্ধারণ
করা হয়েছে
এভাবে:·
প্রবেশনকালে: মাসিক ৩০
হাজার টাকা।·
স্থায়ী হওয়ার পর: অফিসার গ্রেড-১ পদে
মাসিক ৪০
হাজার টাকা।এ ছাড়া
ব্যাংকের নীতিমালা
অনুযায়ী অন্যান্য
সুযোগ-সুবিধা
দেওয়া হবে।যেভাবে হবে প্রার্থী নির্বাচনমেধার ভিত্তিতে
প্রার্থী বাছাই
করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের লিখিত পরীক্ষায় অংশ
নিতে ডাকা
হবে। লিখিত
পরীক্ষায় উত্তীর্ণদের
সাক্ষাৎকার
নেওয়া হবে।
পাশাপাশি তাঁদের
শিক্ষাগত সনদ
যাচাই ও
ব্যাকগ্রাউন্ড চেকের পর চূড়ান্ত নিয়োগ
দেওয়া হবে।আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে
অনলাইনে আবেদন
করতে হবে।
নিয়োগের বিস্তারিত
শর্ত ও
আবেদনপ্রক্রিয়া জানতে এখানে ক্লিক
করুন।
মূল প্রতিবেদনে যান ↗