প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেসের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সিএইচওজিএম ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ হুমায়ুন কবিরকে মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সফরে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এজন্য মন্ত্রিপরিষদ তাকে মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক—সিএইচওজিএম ২০২৬। এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার জন্য হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে ২৫ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেসের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সিএইচওজিএম ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ হুমায়ুন কবিরকে মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
