প্রকাশিত: ২২:৪৭, ১৩ অক্টোবর ২০২৬
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালী জেলা শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে ৯ লাখ টাকা চুরি হয়
নোয়াখালী জেলা শহরের বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ চুরি হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্ষে ঢুকে তিনি কাগজপত্র ছড়ানো-ছিটানো এবং ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান। এ সময় তিনি ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
