বিআরটিএ’র পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল মালিকদের নিজ ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময় ও শর্ত মেনে সামনের অংশে এই ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি এখন থেকে সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিআরটিএ’র পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল মালিকদের নিজ ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময় ও শর্ত মেনে সামনের অংশে এই ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
নম্বরপ্লেট সংযোজনের শর্তাবলী ও পরিমাপ
মোটরসাইকেল (স্কুটার)
* নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। * ফন্টের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। * উপাদান হতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম। * সাদা পটভূমির (গ্রাউন্ড) ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। * নম্বরপ্লেটে অন্য কোনো শোভাবর্ধক বা নকশা করা যাবে না।
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল
* নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। * ফন্টের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। * রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক (Horizontal) রেখায় প্রদর্শন করতে হবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সব সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিককে নির্ধারিত শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দেয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে বিআরটিএ।
