অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার
বিভাগ: ফার্মাসিউটিক্যাল
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখীসহ বছরে ৩টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৬
