হরিপুরে শারদীয় দুর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকার ৫টি পূজাম-পের নিরাপত্তার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। রোববার প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ৪২ বিজিবির অধিনায়ক। এ সময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘেœ ও নিরাপদে সম্পন্ন করতে পারেন। সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল রক্ষা এবং সাম্প্রদায়িক স¤প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা আন্তরিক ও অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে সীমান্ত বা পূজাম-প এলাকায় যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।