বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী টিএন্ডটি অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের হোয়াইক্যং নয়াবাজার এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ (৩০) ও তার স্ত্রী তাছলিমা (২৮)।
বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

