ছবির ক্যাপশন: .
বিশেষ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার জনবান্ধব নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) সভাপতি সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম নাসির, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান, দৈনিক বাংলাদেশ সমাচার এর স্পেশাল করেসপনডেন্ট মুহাম্মদ আশ্রাফুল আলম, ক্রাইম রিপোর্টার আশরাফুজ্জামান সোহাগ এবং সাপ্তাহিক খোঁজখবর এর সাংবাদিক তকী উদ্দীন মুহাম্মদ আকরামুল্লাহ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের আবাসন খাত, গ্রাহক আস্থা এবং উন্নয়নমুখী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নতুনধরা আবাসন প্রকল্পের চলমান কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি ও গ্রাহকসেবার বিভিন্ন দিক তুলে ধরা হলে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ প্রকল্পটির ইতিবাচক অগ্রযাত্রার প্রশংসা করেন। তারা বলেন, সুশৃঙ্খল পরিকল্পনা, আইনগত স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনার কারণে নতুনধরা ইতোমধ্যে আবাসন খাতে একটি আস্থার নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে কিছু অপেশাদার ও উদ্দেশ্যপ্রণোদিত মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের হলুদ সাংবাদিকতা ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হলে নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং আইনানুগ সহায়তার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন, গণমাধ্যম ও উন্নয়নমুখী প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক ও দায়িত্বশীল সামাজিক পরিবেশ আরও শক্তিশালী হবে। উল্লেখ্য, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নতুনধরা আবাসন প্রকল্পের সম্মানিত প্লট হোল্ডার হিসেবেও সম্পৃক্ত রয়েছেন।
