প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম
কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ নেতা সুরুজ সেখ ওরফে সূর্য (পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক) এবং মো. শিমুল (ছাত্রলীগ সদস্য)-কে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা শনিবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থানার ‘দবির মোল্লা গেট’ এলাকায় ঝটিকা মিছিল সম্পন্ন করেন। তবে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচার করেন যে, এই মিছিলটি মিরপুর থানা এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবমূল্যায়নের চেষ্টার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাঁদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।