The Sangbad · অর্থনীতি
কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
১৯/১০/২০২৬

রাজধানীর কমলাপুর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সেবামূলক প্রতিষ্ঠান ‘ইসলামী ব্যাংক হাসপাতাল’-এর নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনটির উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হুসাইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুন, ব্যাংকের কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. আনিসুল হক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।
ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের সুপারিনটেনডেন্ট ডা. মো. হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক ইনচার্জ মো. আল আমিন।অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ কনসালট্যান্ট, অন্যান্য সুপারিনটেনডেন্ট, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই ভবনের মাধ্যমে কমলাপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষ সুলভ মূল্যে আধুনিক চিকিৎসা ও গুণগত স্বাস্থ্যসেবা পাবেন।
মূল প্রতিবেদনে যান ↗