সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে রশিদ (৪৫) নামে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ধর্মপাশা পূর্ব বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এসআই শরীফুল ইসলাম ও এএসআই আমিনুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর-৫৮/২৬ (ধর্মপাশা) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রশিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রশিদ (৪৫) ধর্মপাশা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোশারফ ওরফে মশরফ আলী।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ আরও জানায়, মাদক, জুয়া ও অনলাইন জুয়া দমন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
