মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড
অক্টোবর ১৬, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মেহেরপুরের পূজামণ্ডপগুলোতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করতে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক ও জামিনুর রহমান খান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
