অনলাইন ডেস্ক: গাছের ডালপালা কাটা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ২৪ অক্টোবর শনিবার দেশের বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। ২৩ অক্টোবর শুক্রবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে আজ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, ছাতিয়ানগাছা, মালিপাড়া, কালিকাপুর, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পার আহম্মেদপুর, কাচুটিয়া, কায়েমকোলা এবং ফজলিতলা।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, মাঠপর্যায়ে কাজের ওপর ভিত্তি করে এই নির্ধারিত সময়ের কিছুটা তারতম্য হতে পারে। সাময়িক এই বিভ্রাটের কারণে গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এটিভি/ আর এম
