রাত দিন নিউজ
প্রকাশ : Oct 19, 2026 ইং |অনলাইন সংস্করণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মহানগর শাখার নেতারা। রোববার রাতে তাঁরা পূজা উদযাপনকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনে আয়োজনের অবস্থা ও নিরাপত্তার খোঁজ নেওয়া হয়। লালদীঘির নবগ্রহ বাড়ি পূজামণ্ডপে কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। বিভিন্ন মণ্ডপের কমিটির হাতে নগদ সহায়তা তুলে দেন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি।
কর্মসূচিতে আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব ও সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনসহ নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সহাবস্থানের কথা বলেন। উৎসব নিরাপদ ও আনন্দমুখরভাবে পালনে পাশে থাকার অঙ্গীকারও জানান।
- সর্বশেষ
- জনপ্রিয়
