দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ১০:০৬ পিএম
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় জেন্ডার বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকারের পিতা অনিল সরকার পরলোকগমন করেছেন।
রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই চিরবিদায়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছে।
এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা জানায়, স্বজন হারানোর বেদনা অত্যন্ত দুঃসহ ও অপূরণীয়। পপি রানী সরকারের জীবনের এই গভীর শোকের মুহূর্তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁর এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি পূর্ণ সহমর্মিতা জ্ঞাপন করছে। আমরা প্রয়াত অনিল সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর আত্মার শান্তি ও সদগতি কামনা করি। একই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজন যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি অর্জন করতে পারেন, সেই প্রার্থনা জানাই।
ছাত্র ফেডারেশনের সর্বস্তরের নেতা-কর্মীরা পপি রানী সরকারের এই শোকের মুহূর্তে তাঁর ও তাঁর পরিবারের পাশে রয়েছে।
